দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোকন ওই এলাকার মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্যত্র নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে এবং পরে মরদেহে আগুন দিয়ে দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপে ফেলে রেখে যায়।
রোববার রাতে এলাকাবাসী ঝোপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মরদেহটি পোড়ানো হয়েছে বলে মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
জে আই